Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রায়?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রায়?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।      

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭টি। ‘না’ ভোট পড়েছে ৪৪ হাজার ৬৩৭টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম