নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যারা নাশকতা করছে, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ ঘোষণা দেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।
গয়েশ্বর এ সময় উল্লেখ করেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই। প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রাম করে দেশ এগিয়ে নিচ্ছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
