Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এ বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে: জোনায়েদ সাকি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

এ বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

Advertisement

নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিজয়ী বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের  প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। 

তিনি বলেছেন, এই বিজয়ের মধ্য দিয়ে জনগণ এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। আমরা আশা করি, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মধ্য দিয়ে আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালনের পথে অগ্রসর হবে। 

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জোনায়েদ সাকি এসব কথা বলেছেন। 

তিনি বলেন, আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারবাহিকতাতেই এই নির্বাচনে অংশ নিয়েছি। এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচনে। নির্বাচনে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ভোটাররা। সেইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল দৃঢ়তার সঙ্গে নির্বাচন সফল করায় ভূমিকা রেখেছেন। 

কিছুটা সীমাবদ্ধতা সত্ত্বেও, অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনও তাদের ভূমিকা পালন করেছে যথাযথভাবে। আমরা দেশবাসী, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। 

ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, এই নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সব নেতাকর্মী অত্যন্ত আন্তরিক পরিশ্রম করেছেন। একইসঙ্গে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলার নেতাকর্মীরা এখানে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন। আমরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমরা আশা করি, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

নির্মাণের তিন বছরে মধ্যে সড়কের ক্ষতি হলে দায়ী থাকবে ঠিকাদার

নির্মাণের তিন বছরে মধ্যে সড়কের ক্ষতি হলে দায়ী থাকবে ঠিকাদার

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম