Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি নুর-সাকি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি নুর-সাকি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি নুরুল হক নুর ও জোনায়েদ সাকি।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৬ জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জোটের আরেক শরিক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এমপি হয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে।

বেলা পৌনে ২টায় সংসদ সদস্য হিসাবে শপথ নেন জোনায়েদ সাকি। তিনিও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপির মনোনয়নে নির্বাচিতরা। তারা পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন। তারা যে জোট থেকে ভোটের মাঠে ছিলেন, সেই ১১ দলীয় জোটের জামায়াতসহ অন্যরাও দুটি শপথ পাঠ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম