Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দাবি

ফাইল ছবি

Advertisement

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৮ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। চাকরি জীবনে যেমন কম মজুরি ও অসম্মানের শিকার হতে হয়, তেমনি অবসরে গিয়েও তাদের ভোগান্তির শেষ নেই। সারাজীবন চাকরি করার পর অবসরে গিয়ে প্রাপ্য অর্থ পাওয়ার জন্য শিক্ষকদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ১৫ শতাংশেরও বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়েই মৃত্যুবরণ করেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্টে জীবনযাপন করছেন।

বার্তায় আরও বলা হয়,আমরা মনে করি জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি, শিক্ষকদের নিজেদের কষ্টে অর্জিত ও জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না; বরং শিক্ষকদের অধিকারের প্রশ্নে রাষ্ট্র হতাশাজনকভাবে নীরব। যা কোনোভাবেই কাম্য নয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করার লক্ষ্যে এনসিপির পক্ষ থেকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট ৩ দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো-

১. শিক্ষকরা অবসর নেওয়ার ১৮০ দিন অর্থাৎ, ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে।

২. সব শিক্ষক তাদের বেতন থেকে কর্তনকৃত টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করতে হবে।

৩. বিগত সময়ে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে পুনরায় সেই অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

বার্তায় এনসিপি জানায়, আমরা বিশ্বাস করি সরকার দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে। অন্যথায় সমগ্র শিক্ষকদের সঙ্গে নিয়ে এনসিপি কঠোর আন্দোলনের ডাক দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

আরও পড়ুন

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম