Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেছেন, ‘জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়’। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ছাত্রদলের এ নেতা।

আবিদ পোস্টে বলেন, যেখানে সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ, সবখানে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে অভূতপূর্ব সৌজন্য দেখানো হয়, সেখানে আমির সাহেবের পালিত সন্তানেরা এভাবেই রাজনীতিকে অসহিষ্ণু করে তোলে। রাজনীতিতে মিউচুয়াল রেসপেক্ট বা ডায়লগের জায়গাটা সংকুচিত করে আনে। 

এ ছাত্রদল নেতা বলেন, নির্বাচনের সময় থেকেই এই প্রবণতা দেখে যাচ্ছি। মনে হচ্ছে দেশের সব গালিবাজ-হেনস্তাকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হয়েছে এবং শীর্ষ নেতারা এ সব কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।   

আবিদ আরও বলেন, বুধবারের (১৫ এপ্রিল) ঘটনাতেও দেখা যায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক বাজে বক্তব্যে ১১ দলীয় নেতারা হাসছেন, প্রশ্রয় দিচ্ছেন। জুলাইয়ের পর আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য তৈরির কথা ছিল। কার সঙ্গে ঐক্য তৈরি করবেন? যারা আপনার সঙ্গে এই ভাষায় কথা বলে?  

পোস্টের শেষে আবিদ বলেন, জান্নাতি দলের ব্যবহারে কেন এত বজ্জাতি তার অংক আজও মিললোনা!     

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। একই সঙ্গে অনেকেই তার গ্রেফতার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম