Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আপনাদের ভোটে এমপি হয়েছি, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই: এমপি আখতার

Advertisement

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১৭ পিএম

আপনাদের ভোটে এমপি হয়েছি, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই: এমপি আখতার

কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আখতার হোসেন

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য তার আলোকে আপনারা একেক জন একেক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। আপনারা ভালোবেসে, টাকা পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে সেই ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। ভোটে বিভিন্ন দল অংশ নিয়েছে। কেউ ভোট কম পেয়েছেন আবার কেউ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। আমিও তেমনি বেশি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছি। আপনাদের কাছে এ জন্য আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি দল-মত নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই। আমি ভোটের আগে কোনো এক দলের হয়ে নির্বাচন করেছি। তবে নির্বাচিত হওয়ার পর আমি এখন সবার এমপি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। আমি ভোটের আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম এমপি নির্বাচিত হলে তিন মাস পরপর আপনাদের সঙ্গে আমি ত্রৈমাসিক মতবিনিময় সভা করে আপনাদের মতামত জানবো। যত রাতই হোক আমি সবার কথা শুনব।

সোমবার বেলা ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আখতার হোসেন এসব কথা বলেন।

উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আগে মসজিদ মন্দিরের জন্য যে সাহায্য আসতো তা ভাগ বাটোয়ারা করে খেয়ে কিছু অংশ মসজিদ মাদ্রাসায় দিতো; কিন্তু আমি সরকারি যেটুকু বরাদ্দ পেয়েছি তা কোন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দিয়েছি তা ফেসবুকে প্রকাশ করেছি; যাতে এলাকার মানুষ বুঝতে পারে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ পেল। গত ঈদুল ফিতরে আমি ১০ লাখ বরাদ্দ পেয়েছিলাম তার মধ্যে পীরগাছা উপজেলায় সাড়ে পাঁচ লাখ এবং কাউনিয়া উপজেলায় সাড়ে চার লাখ টাকা প্রদান করেছি। আমি চাই স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়ন হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

রংপুরে হরতালের ডাক

রংপুরে হরতালের ডাক

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

আরও পড়ুন

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম