Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বিদেশিদের গোলামি নয়: চরমোনাই পীর

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৫৪ পিএম

বিদেশিদের গোলামি নয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: যুগান্তর

Advertisement

বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১২ মে) বিকালে লক্ষ্মীপুরে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়। 

ইসলামী আন্দোলন জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুফতি রেজাউল করিম বলেন, দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ভালো লক্ষণ নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার নাম দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে- এমন চুক্তি বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করছি। 

ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আল মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খাঁন, যুব আন্দোলনের জেলা সভাপতি ইসমাঈল সিরাজী, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডা. নাছির আহমেদ প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম