Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৪:২৬ এএম

হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী

মাওলানা আবদুর রব ইউসুফী।

Advertisement

হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমানে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজত প্রায় ব্যর্থ প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কার্যকর কর্মসূচির পরিবর্তে ‘ফটোসেশনকেন্দ্রিক’ তৎপরতাতেই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, যদি হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের আন্তরিক চিন্তা থাকে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আনা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের দাবিগুলো আদায়ে সুস্পষ্ট কর্মপন্থা নির্ধারণ করাও সময়ের দাবি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে বিভক্তি কাম্য নয়; বরং ঐক্যই সময়ের দাবি বলে জানান তিনি। তার মতে, বিভক্তি সংগঠনটির কোনো কল্যাণ বয়ে আনবে না।

প্রবীণ এ রাজনীতিবীদ বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফীর (রহ.) হাতে গড়া একটি দ্বীনি সংগঠন। দীনের মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে তা সংগঠনের শক্তিকে দুর্বল করবে এবং লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করবে।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকা স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত ব্যক্তিদের মধ্যে বিভাজন তৈরি হলে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে।

হেফাজতে ইসলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হবে না, আশা আব্দুর রব ইউসুফীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে আলেমদের আপত্তি কেন

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, হেফাজতের প্রতিবাদ

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, হেফাজতের প্রতিবাদ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম