Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আপনার সঙ্গে পিছু হটা যায় না—সেদিন খালেদা জিয়াকে বলেছিলেন সোহেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:৫১ পিএম

আপনার সঙ্গে পিছু হটা যায় না—সেদিন খালেদা জিয়াকে বলেছিলেন সোহেল

বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ছবি: যুগান্তর

Advertisement

আপনার সঙ্গে পিছু হটা যায় না— কথাটি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়াকে বলেছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী নেতা হিসেবে মনোনয়নপ্রত্যাশী থাকলেও মনোনয়ন পাননি বিএনপির এ নেতা।  

যুগান্তরের সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনাবলি তুলে ধরেছেন তিনি।   

বেগম খালেদা জিয়ার সঙ্গে ভালো সময় কাটানো সম্পর্কে তিনি বলেন, যখন আমি ছাত্রদলের সেক্রেটারি তখন তিনি  (খালেদা জিয়া) একটি রোড মার্চে গেলেন। সে সময় নারায়ণগঞ্জের সন্ত্রাসী গডফাদার শনির আখরার পরে একটি ব্যারিকেড দিলেন। বহরের সমস্ত গাড়ি আটকা পড়ে গেল, কেউ যেতে পারছিল না। সন্ত্রাসী বাহিনী আমাদের বহরের দিকে তাক করেছিল, তখন তিনি (খালেদা জিয়া) আমাকে ডেকে বললেন যে, এই অবস্থায় অনেকে তো আমাকে ফিরে যেতে বলছে। আমি তো যেতে চাই, তুমি কী বলো? আমি বললাম, আপনার সঙ্গে পিছু হটা যায় না। আপনি আপসহীন নেত্রী। আপনি যাবেন, আমরা থাকবো। অবশেষে ওই সন্ত্রাসের মুখোমুখী দাঁড়িয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, সে যাত্রা আমরা অব্যাহত রেখেছিলাম এবং বন্দুকের নল আমাদের কাছে পরাজিত হয়েছে। এরকম বহু ঘটনা আছে, একবার চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে (খালেদা জিয়া) আটকে ফেলল। সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করল, এই অবস্থায় আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা তাকে বের করে এনেছিলাম। এটা আমার একটা মানসিক শান্তি ছিল।  

বেগম খালেদা জিয়া ভীষণ পছন্দ করতো এ সম্পর্কে তিনি বলেন, নেত্রীর কাছে আমাকে কখনো ব্যক্তিগতভাবে কিছু চাইতে হয় নাই, দল, পদ, পদবি সব তিনি আমাকে দিয়েছেন এবং তার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো- শি ওয়াজ নেভার এ হিপোক্রেট, হিপোক্রেসি তার সঙ্গে যায় না। তিনি (খালেদা জিয়া) একদম সরল মনের মানুষ ছিলেন, যেটা ফিল করতেন, সেটাই বলতেন এবং সেটাই করতেন। আমাদের কাছে একটা খোলা বইয়ের মতো। আমরা তার মুখ দেখলেই বুঝতে পারতাম কী চাচ্ছেন, আর কিছু বলা লাগতো না।  

বিএনপির এই নেতা বলেন, তিনি (খালেদা জিয়া) তার মতামত আমাদের সঙ্গে শেয়ার করতেন নিশ্চিন্তে এবং আমাদের মতামতকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। আমরা তার জন্যে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও আমরা সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

আরও পড়ুন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম