Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এনসিপি নেতা আরিফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:০৬ পিএম

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এনসিপি নেতা আরিফ

Advertisement

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

রোববার (৭ জুন) রাজধানীর মিরপুরে তিনটি স্কুলে নেতাকর্মীদের নিয়ে চার শতাধিক গাছের চারা বিতরণ করেন দলের মহানগর উত্তর আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এর মধ্যে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ গার্লস স্কুল ও এম ডি সি স্কুলে ৪০০টিরও বেশি গাছের চারা বিতরণ করেন তিনি। শিক্ষার্থীরা রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে শনিবার (৬ জুন) এনসিপি কার্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। এ সপ্তাহব্যাপী ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন স্কুলে বৃক্ষের চারা বিতরণের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিব আরও বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের গাছের চারা ফ্রি বিতরণের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্বগুলো তারা সচেতন হবে। আমরা আগামীতে ঢাকাকে দূষণ, দখল ও দাহ থেকে রক্ষা করে একটি বাসযোগ্য ও ইনসাফের নগরী হিসেবে গড়তে চাই।

বৃক্ষ বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর, ইমরান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক রানা খান, রেহানা রুমা, সদস্য তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা, তানভীর আহমেদ, আফরিন রিমি রাসেল সরদারদারসহ অন্যান্য সদস্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ফেসবুকে আসিফের ব্যাঙ্গাত্মক পোস্ট আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

আরও পড়ুন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম