Logo
Logo
×

Advertisement

রাজনীতি

৫ বছরের মধ্যে বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে: আমান

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

৫ বছরের মধ্যে বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে: আমান

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান

Advertisement

৫ বছরের মধ্যে বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে বলে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের সরকার। বাজেটে নিত্যপণ্যের দাম কমানো এবং জনগণের ওপর করের চাপ হ্রাসের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। বিএনপি সরকার সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, তার সুফলেই আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। এ প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির নেতৃত্ব দিতে তরুণ প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তোমরাই আগামীর স্বনির্ভর বাংলাদেশের কারিগর।

অনুষ্ঠান শেষে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পানির ফিল্টার, সৌরচালিত গাড়িসহ শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখে প্রশংসা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার এবং রুহুল কুদ্দুসসহ স্থানীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম