Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভুলে ‘জয়বাংলা’ বলে এনসিপি নেতার দুঃখপ্রকাশ

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ভুলে ‘জয়বাংলা’ বলে এনসিপি নেতার দুঃখপ্রকাশ

সংবাদ সম্মেলনে সাদুল্লাপুর উপজেলা এনসিপি নেতা মো. শফিজল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যের সময় ভুলে ‘জয়বাংলা’ উচ্চারণ করায় দুঃখপ্রকাশ করেছেন দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। 

শুক্রবার (১৭ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

লিখিত বক্তব্যে মো. শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথযাত্রা ও পথসভা কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয়বাংলা’ বলে ফেলেন। 

তিনি আরও জানান, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে উচ্চারিত হয়েছে এবং এটি ছিল তার বলার ভুল। 

এ ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেন এবং সাদুল্লাপুরবাসী, দলের নেতাকর্মী ও সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে শফিজল ইসলাম আরও দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষাংশে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মায়ের শখ বলে কথা!

মায়ের শখ বলে কথা!

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

আরও পড়ুন

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শর্মির জামিন চাইলেন জিএম কাদের

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম