Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের শখ বলে কথা!

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

মায়ের শখ বলে কথা!

হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান গাইবান্ধার সাদুল্লাপুরের যুবক সাকিব মিয়া

Advertisement

মায়ের শখ বলে কথা! সেই শখ পূরণ করতেই প্রচলিত সব রীতি ভেঙে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের যুবক সাকিব মিয়া (২৫)।

শুক্রবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে পথের দুই পাশে ভিড় জমান শত শত উৎসুক জনতা। অনেকে দাঁড়িয়ে উপভোগ করেন বিরল এই দৃশ্য, আবার কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি হিসেবে ধরে রাখেন।

সাকিব মিয়া ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তার সঙ্গে বিয়ে ঠিক হয় একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের। জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতেই হাতির পিঠে চড়ে বরযাত্রার এমন ব্যতিক্রমী আয়োজন করেন সাকিব।

স্থানীয়রা জানান, বরযাত্রায় সাধারণত ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়ি দেখা যায়। কিন্তু সাকিবের বরযাত্রায় ছিল সম্পূর্ণ ভিন্ন আয়োজন—হাতি। আর সেই বিশাল হাতির পিঠে চড়েই কনের বাড়ির পথে যাত্রা করেন বর। তার এমন ব্যতিক্রমী যাত্রা পুরো এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি করে। মায়ের শখ পূরণে বরের এই যাত্রা আনন্দের পাশাপাশি পারিবারিক আবেগ ও ভালোবাসার অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

বর সাকিব মিয়া বলেন, বিয়ে জীবনের একটি বিশেষ অধ্যায়। এই দিনটিকে স্মরণীয় করার পাশাপাশি চেয়েছিলাম মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে। মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তার একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন দাম্পত্য জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।

সাকিবের মা বলেন, ছেলের বিয়ে নিয়ে আমার অনেক দিনের শখ ছিল—সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করতে যায়। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে দেখে খুব ভালো লাগছে। মা হিসেবে সন্তানের বিয়েতে অনেক স্বপ্ন থাকে; সব স্বপ্ন হয়তো সবসময় পূরণ হয় না, কিন্তু ছেলের আন্তরিকতায় আমার এই শখ পূরণ হলো। আমি সত্যিই আনন্দিত। সবার কাছে আমার ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া চাই।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে সাকিবের বিয়ে করতে যাওয়ার বিষয়টি সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসা নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেয়। আমি নবদম্পতির সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম