Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি

Advertisement

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মম নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মরদেহে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদানকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে বীরাঙ্গনা ফুলমতির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন রাজকুমারী রবিদাস ফুলমতি। দীর্ঘ ৪৫ বছরের প্রতীক্ষার পর ২০১৬ সালের মার্চে সরকার তাকে বীরাঙ্গনা হিসেবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে।

জীবনের শেষভাগে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বীরাঙ্গনা। প্রায় দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারীর গোসলের ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি

নারীর গোসলের ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি

আরও পড়ুন

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম