Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি এবি পার্টির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি এবি পার্টির

Advertisement

দেরিতে হলেও পদত্যাগের মাধ‍্যমে রাষ্ট্রপতি পদ থেকে ফ‍্যসিস্ট শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট সাহাবুদ্দিনের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির নেতারা। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের সকল অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত এই বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ। কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ বিষয়ে সম্মত ছিল না। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ ব‍্যপারে কম দায়ী নয়।

তারা আরও বলেন, বিএনপি বার বার সাংবিধানিক শূন‍্যতার কথা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার বিষয়টিকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পতিত ফ্যাসিবাদের পুতুল এই বিতর্কিত ব‍্যক্তিকে দিয়ে সংসদে জুলাই অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দেওয়ানোর মাধ‍্যমে পুরো পরিস্থিতিকে আরও হাস্যকর এবং তামাশার বিষয় বানিয়ে ফেলা হয়েছিল। সংসদে সর্বসম্মতিক্রমে ইমপিচমেন্ট করার উদ‍্যোগ গ্রহণেও বিএনপি পদক্ষেপ নিতে পারেনি। 

ওই দুই নেতা বলেন, চেপে বসা ফ‍্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার চোর-লুটেরা মন্ত্রী পরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হোতারা, দালাল সাংবাদিকরা, ব‍্যবসায়ীসহ প্রধান চরিত্রের বেশিরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র-জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। এর জন‍্য লেগেছিল সবার ঐক‍্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ ও আইনের ফাঁকফোকর কিছুরই প্রয়োজন হয়নি। কিন্তু ফ‍্যাসিবাদের অংশীদার পুতুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপির লেগেছে ১৫৮ দিন। এর অন্তরালে কি উদ্দেশ্য ও বিধেয় কাজ করেছে তা আশাকরি জনগণ বিবেচনায় নেবে। এবি পার্টির নেতারা সাহাবুদ্দিন চুপ্পুর ব‍্যপারে দুর্নীতি, ব‍্যাংকের টাকা লুটপাট ও পাচারসহ আনীত সব অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান মঞ্জু

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছে’

‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছে’

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম