Logo
Logo
×

Advertisement

জামায়াত

যশোরে জামায়াত এমপির বাড়ি আজও পুলিশ পাহারায়

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

যশোরে জামায়াত এমপির বাড়ি আজও পুলিশ পাহারায়

ছবি: সংগৃহীত

Advertisement

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের পর বুধবার সকাল থেকেই এলাকা নিস্তব্ধ এবং সুনশান অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই মাদ্রাসা ও এমপির বাড়ির সামনে টহল পুলিশ অবস্থান করছে।

বুধবার (২৯ জুলাই) সকালে যথারীতি মাদ্রাসায় শিশুদের ক্লাস হয়েছে। বেলা ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বিবাদমান দুপক্ষের সমঝোতা বৈঠকের কথা রয়েছে।

মাদ্রাসার মুহতামিম কবীর হোসাইন বলেন, বেলা ৩টায় জেলা প্রশাসকের সভাপক্ষে আমাদের বসার কথা রয়েছে। 

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, জেলা প্রশাসক দুই পক্ষকেই নিয়ে বসবেন। মঙ্গলবারের পর আর কোনো অঘটন ঘটেনি। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে 'অসুস্থ অনন্যার' সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তার বাসভবনে হামলা, ভাঙচুর এমনকি সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম