Logo
Logo
×
   

রাজনীতি

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: যুগান্তর

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মসলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প পথ নেই। সরকার যদি জনগণের প্রত্যাশার বিপরীত পথে হাঁটে তবে দেশের মানুষ তার পরিনতি নির্ধারণ করবে।

তিনি গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। 

বাংলাদেশ খেলাফত মসলিসের চিতলমারী উপজেলা শখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, দলটির যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, প্রধান উপদেষ্টা মাওলানা আ. রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, কন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম, বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .