Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত: আসিফ মাহমুদ

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। সম্ভবত ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা নয়। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ভারত সরকারের যোগসাজসে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল। বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন। তিনি যদি সেটা করেন, তাহলে এখানে এটা ধরে নেওয়া হয় যে, ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য ভারত তাকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

আরও পড়ুন

১৪০০ মানুষকে হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষকে হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম