Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকার ও বিরোধীদের প্রশ্ন তাসনিম জারার

কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক সৌহার্দ্য যদি তৃণমূল পর্যন্ত পৌঁছাত, তাহলে হবিগঞ্জের তরুণ আলিফ কি এক চোখের দৃষ্টিশক্তি হারাত?

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকার ও বিরোধী দলের উদ্দেশে এ মন্তব্য করেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, বুধবার দুটি দৃশ্য নজরে এসেছে। একটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে মঞ্চে নিজের পাশে বসান। অন্য একটি অনুষ্ঠানে হট্টগোলের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাইকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে নাম ধরে ডাকলে তিনি মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।  তার ভাষায়, মঞ্চে সৌহার্দ্যের কমতি নেই। নাম ধরে ডাকা যায়, পাশে বসানো যায়।

এরপর হবিগঞ্জের আলিফের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, কয়েক দিন আগে রাজনৈতিক সংঘর্ষে পড়ে ১৮ বছর বয়সি আলিফ তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। তিনি প্রশ্ন রাখেন, কেন্দ্রের এই বোঝাপড়া তৃণমূল পর্যন্ত নামলে কি আলিফের চোখটা যেত?

তাসনিম জারা বলেন, শীর্ষ নেতারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখেন। কিন্তু এর মধ্যেই মাঠপর্যায়ের কর্মীরা রাজনৈতিক সংঘাতের শিকার হন। 

হবিগঞ্জের আলিফের চোখ হারানোর ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের এই সৌজন্য ও বোঝাপড়া যদি তৃণমূল পর্যন্ত পৌঁছাত, তাহলে হয়তো এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।

রাজনীতিতে সৌজন্য ও সহনশীলতার চর্চা কর্মীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তাসনিম জারা বলেন, এ সংস্কৃতি শুধু শীর্ষ নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তা ছড়িয়ে দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

অবশেষে অপারেশন ক্লিন হার্ট নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে অপারেশন ক্লিন হার্ট নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও পড়ুন

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম