Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এবং কর্নেল (অব.) আহমেদ অলি। সংগৃহীত ছবি

Advertisement

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

তিনি বলেন, কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ‘জামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহমেদ অলি’— এই বিষয়টিকে তাহলে আপনি কীভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।

কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে (কর্নেল আহমেদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।

বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণ করেছেন, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না। উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

আরও পড়ুন

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম