Logo
Logo
×

Advertisement

জাতীয়

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, নিজেই জানালেন ২ কারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, নিজেই জানালেন ২ কারণ

সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। সংগৃহীত ছবি

Advertisement

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত—এমন বাস্তবতার মধ্যেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন, তার দুটি কারণ জানিয়েছেন তিনি।

সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ।

এরই মধ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

টকশোতে অলি আহমদকে প্রশ্ন করা হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় সংসদে সরকারি দল বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন রয়েছে। ফলে বিএনপির প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে তিনি কেন প্রার্থী হয়েছেন?

জবাবে অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার দুটি কারণ তুলে ধরেন।

১. গণতান্ত্রিক পদ্ধতির প্রতি সম্মান

অলি আহমদ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়াকে তিনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জয় বা পরাজয়ের কথা চিন্তা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিটাকে সম্মান করতে হবে।’

২. ১১ দলীয় জোটের অবস্থান জানান দেওয়া

প্রার্থী হওয়ার দ্বিতীয় কারণ হিসেবে ১১ দলীয় জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এলডিপি চেয়ারম্যান।

তিনি জানান, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে জনসমর্থন ও দল হিসেবে ১১ দলীয় জোট হলো সবচেয়ে বড় জোট। 

অলি আহমদ বলেন, ‘আজকে আমরা যদি প্রার্থী না দিতাম, তখন আপনারা সবাই বলতেন যে ১১ দলীয় জোট কেন প্রার্থী দিল না। ১১ দলের কোনো প্রার্থী নাই।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে বলতে চাই যে ১১ দলের প্রার্থী আছে এবং আমরা চাই ১১ দলের চেয়ে বিএনপি যেন একটা ভালো প্রার্থী দেয় এবং সেটা ভালো হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম