Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জ্বালানি সংকট নিরসন

সংসদে দেওয়া ১০ সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

সংসদে দেওয়া ১০ সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত

Advertisement

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের দেওয়া ১০ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। 

রোববার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, ‘২১ মে জ্বালানিসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা ১০ দফা সুপারিশ জমা দেন। ৭ জুন কমিটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়। ওই সুপারিশে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাস জাতীয় ব্যবস্থায় যুক্ত করা, স্থল ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত চালু, জ্বালানি সরবরাহে ডিজিটাল মনিটরিং এবং রুফটপ সোলার সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজে রয়েছে সরকারকে তার পরিষ্কার জবাব দিতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনার দরকার নেই। বিরোধী দলের ১০ দফা বাস্তবায়ন করুন।’

সংবাদ সম্মেলনে আগামী ৯০ দিনের মধ্যে ছয়টি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে-দ্রুত ফলদায়ক গ্যাসক‚পে ওয়ার্কওভার, বন্ধ ও কম উৎপাদনশীল কূপের তালিকা প্রকাশ, ভোলার গ্যাস অন্তর্বর্তীভাবে ব্যবহারের ব্যবস্থা বাড়ানো, অবৈধ গ্যাস সংযোগ ও সিস্টেম লস কমানো, গ্যাস বণ্টনের সময়সূচি প্রকাশ এবং এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা দ্রুত কার্যকর করা।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘শুধু নতুন এফএসআরইউ দিয়ে গ্যাস সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এলএনজি আমদানির ব্যয়, সরবরাহ চুক্তি, পাইপলাইন সক্ষমতা ও দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়েও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে সংকট মোকাবিলায় ‘ন্যাশনাল ইমারজেন্সি এনার্জি সেল’ গঠন, জরুরি কাজের অনুমোদন প্রক্রিয়া সহজ করা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরুর সময় ও ট্যারিফ প্রকাশ, জরুরি দরপত্র মূল্যায়নে স্থায়ী ব্যবস্থা এবং অগ্রাধিকার প্রকল্পে একক তদারকি ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম