Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণ, একজনের একাধিক পদ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণ, একজনের একাধিক পদ

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটিতে ৪০ দিন আগে মারা যাওয়া এক তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫ জনের নাম দুই তালিকায় দুইবার উল্লেখ করা হয়েছে।

দলটির আহ্বায়ক কমিটির নামে হ-য-ব- র-ল অবস্থা হওয়ায় চলছে নানা আলোচনা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা এই বর্ধিত কমিটিতে মোট ৩১২ জনের নাম রয়েছে। এর আগে গত ১৪ মে ১৬৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

বর্ধিত কমিটির ১ নম্বরে রয়েছেন তাজরিন ফায়াজ। অথচ তিনি গত ৭ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান।

জানা গাছে,  মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে কাজীর দেউড়ি মোড়ে যাচ্ছিলেন তাজরিন ফায়াজ। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তার; কিন্তু সেই খেলা আর দেখা হয়নি ২৮ বছরের এই তরুণের। খেলা শুরুর কিছুক্ষণ আগে উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তার মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তাজরিন ফায়াজ।

এদিকে কমিটিতে ১৫ জনের নাম দুইবার অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি একজন ব্যক্তির পাশে একাধিক পদের নামও উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব যুগান্তরকে বলেন, বর্ধিত কমিটিতে অসাবধানবশত কিছু ভুলভ্রান্তি হয়েছে। প্রিন্টিং মিসটেক বলতে পারি। আগের ১৬৮ জনের কমিটি থেকে জনবল সমন্বয় করতে গিয়ে কম্পিউটার ম্যান ভুল করে ফেলেছেন। এটি সংশোধন হয়ে যাবে। সংশোধন করে কমিটির তালিকা আবার প্রকাশ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

আরও পড়ুন

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম