Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরোয়ার তুষার অনার্স পড়তে চাইলে খরচ দেবেন রাশেদ খান!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

সরোয়ার তুষার অনার্স পড়তে চাইলে খরচ দেবেন রাশেদ খান!

Advertisement

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের পাল্টাপাল্টি বক্তব্য। 

টেলিভিশন টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের তর্ক-বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সরোয়ার তুষারকে ফের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে তার শিক্ষার খরচ বহনের প্রস্তাব দিয়েছেন রাশেদ খান।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান সরোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে অনার্স শেষ করতে পারেননি সরোয়ার তুষার।

নিজের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ তুলে রাশেদ খান লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে সফলভাবে বিবিএ সম্পন্ন করেছেন। এমবিএর ফাইনাল সেমিস্টারে থাকার সময় তার সামনে দুটি পথ খোলা ছিল—কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অথবা পড়াশোনায় ফিরে যাওয়া। তিনি দ্বিতীয় পথটি বেছে নেন এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে যুক্ত হন।

পোস্টে সরোয়ার তুষারকে উদ্দেশ করে রাশেদ খান প্রশ্ন করেন, কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরও তিনি কেন কোনো চাকরির পরীক্ষায় অংশ নেননি। একই সঙ্গে সরোয়ার তুষারের শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

একপর্যায়ে সরোয়ার তুষারকে ‘ড্রপআউট’ উল্লেখ করে রাশেদ খান লেখেন, তিনি যদি আবার অনার্স পড়তে চান, তাহলে তার পড়াশোনার খরচ তিনি বহন করবেন। একই সঙ্গে ‘লাগালাগির’ পেছনে সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে রাজনৈতিক ও নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খান ও সরোয়ার তুষার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের এই বাগযুদ্ধ আরও তীব্র হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

রাশেদ খান বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

আরও পড়ুন

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম