Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি, ভিসি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি সরকারের ১৮০ দিন, নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে।   

দেশব্যাপী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।    

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি, ভিসি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকার চার মহানগর, থানা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।   

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী হয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়ায়, তারাও সরকারের প্রতি অত্যন্ত খুশি। ইতিমধ্যে মানবিক ও জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের সাধারণ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার’ ‘১৮০ দিনের যাত্রা,

সামনে এগোনোর প্রত্যাশা’ ‘ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ’ ‘তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন’ ‘তারেক রহমানের আয়োজন, দেশে চলছে বৃক্ষ রোপণ’ সহ বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম