Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: ড. মোশাররফ

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিপূর্ব সমাবেশ।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ পরিচালনা ও সুস্থ ধারার রাজনীতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বিকল্প নেই। স্বাধীনতার পর প্রতিটি প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে দেশকে টেনে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়া জনগণকে টেকসই উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তেমনি তারেক রহমানও ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপের বাংলাদেশকে দ্রুত উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিচ্ছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন—সবই বিএনপির অর্জন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ দেশ গঠনে কাজ করছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশ হবে ‘বিশ্বে উন্নয়নের রোল মডেল’।

ড. মোশাররফ বলেন, সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ ধারার রাজনীতিকে জনগণ বিপুল সমর্থন জানাচ্ছে।    

বিএনপির প্রতিষ্ঠাকালে প্রথম জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ড. খন্দকার মোশাররফ স্মৃতিচারণ করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও বিকশিত করার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার অত্যন্ত সময়োপযোগী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল। শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। আজকের এই গৌরবময় দিনে আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, ওসমান গণি ভূঁইয়া ও তৌহিদুল ইসলাম বাবু, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ডা. আবদুল কাইউম, আবদুল গাফফার, মো. সলিমউল্লাহ, দিলারা শিরীন ও আবু ইউসুব নয়ন, মেঘনা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ও সদস্যসচিব আবদুল হান্নান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিকিৎসা শেষে  দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আরও পড়ুন

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে  দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম