প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে লংমার্চ হবে: পাটওয়ারী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত শোডাউনের জন্য এরইমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে।’
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। তিনি আরও লেখেন, ‘দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে, আমরা প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগ করার প্রয়োজন নেই।’ 
পাটওয়ারী লেখেন, ‘যারা ইতোমধ্যে সহযোগিতা করেছেন এবং এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এর আগে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নেন এনসিপির এ নেতা।
