Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

রাজধানীতে ৮ যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

রাজধানীতে ৮ যুবলীগ নেতা গ্রেফতার

প্রতীকী ছবি।

Advertisement

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. মাজহারুল ইসলাম রায়হান (৩৩), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আব্দুর রহমান (৪০), মো. সিফাত (২৩), মো. মাহফুজার রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ রাজু (২৪)।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় যুবলীগের একটি বৈঠক চলাকালে অভিযান চালায় পুলিশ।  এ সময় যুবলীগের আট নেতাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তাদের প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম