Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘এই শয়তানিটা আওয়ামীরাই করতো’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

‘এই শয়তানিটা আওয়ামীরাই করতো’

ফাহাম আব্দুস সালাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগ করত বলে মন্তব্য করেছেন ফাহাম আব্দুস সালাম। একই সঙ্গে বাংলাদেশের সাধারণ মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপিপন্থি অ্যাকটিভিস্ট ফাহাম আব্দুস সালাম এসব কথা বলেন।

তিনি লেখেন, ‘বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করত যে দুর্গাপূজা এলে এই বুঝি একটা গ্যাঞ্জাম লাগবে। বাংলাদেশের সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না যে হিন্দুরা পূজা করতে পারবে না। এই শয়তানিটা আওয়ামীরাই করতো এবং এটাই ছিল তাদের রাজনীতি।’

পোস্টে তিনি লেখেন, ‘আমরা যারা নাইন এলেভেন পার করেছি পরিণত বয়সে - সারা দুনিয়ার সব মুসলমানের মধ্যে এই ভয়টা কাজ করে। না জানি কোথায় গ্যাঞ্জাম লাগলো?’

‘সেই দিক থেকেই একটা নিরাপদ ও আনন্দময় দুর্গাপূজা অনুষ্ঠিত করার জন্য সরকারকে ধন্যবাদ। বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ।’

ফাহাম লেখেন, ‘প্রিয় হিন্দু ভাইয়েরা, আশা করি আপনারা অনুধাবন করবেন যে আওয়ামী লীগ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই। তারা আপনাদের ব্যবহার করেছে। এই দেশের মুসলমানরা এত খারাপ না যে আপনাদের আলাদা করে ভয় পেতে হবে। আপনারা নিশ্চিত থাকুন যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই প্রায় সমান পর্যায়ের চুতিয়া।’

‘আপনাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিএনপি ও আমাদের সাইডের প্রতিটি রাজনৈতিক দল বেশি রক্ষা করবে। আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করেছি। ধর্মীয় সহিষুতা বৃদ্ধি পাবে। আপনারা সত্যের পথে থাকুন-বিএনপির পক্ষে থাকার কোনো দরকার নাই। আমরাও চেষ্টা করছি। এখনও সফল বলা যাবে না। কিন্তু আমাদের নিয়ত ঠিক আছে। ৫ আগস্ট শেষ না - শুরু।’

তিনি আরও লেখেন, ‘আমরা নিজেরা নিজেদের হেল্প করলে অনেক কিছুই সম্ভব। যা আগে হয় নাই - এমন না যে কখনোই হবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

আরও পড়ুন

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘এই শয়তানিটা আওয়ামীরাই করতো’

‘এই শয়তানিটা আওয়ামীরাই করতো’

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম