Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

Advertisement

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন সব পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

টানা তিন দিন নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজনে আর্থিক সহযোগিতা দেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন রহমাতুল্লাহ। তার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।

বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ভানু লাল দে বলেন, রহমাতুল্লাহ নগরীর সব পূজামণ্ডপে এসে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন। তার এ উপস্থিতি ও আন্তরিকতা তাদের ভালো লেগেছে।

কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, রহমাতুল্লাহ নগরীর প্রত্যেকটি মন্দিরে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। তার আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে তারা মুগ্ধ।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা বিশ্বাস করেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

‎মণ্ডপে মণ্ডপে বিদায়ের আবহ, সম্প্রীতির প্রার্থনায় বিজয়া দশমী

‎মণ্ডপে মণ্ডপে বিদায়ের আবহ, সম্প্রীতির প্রার্থনায় বিজয়া দশমী

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

আরও পড়ুন

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম