Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে?

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

পাটওয়ারীর এই পোস্টে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

গেল এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।

এদিকে ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে’—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম