Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

Advertisement

কেন্দ্রীয় শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যের কমিটি চমকে ঠাসা। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবে।

কমিটিতে মূল নেতৃত্ব পেয়েছেন বিএনপির তিনজন এমপি। তারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ নোমান। 

কমিটিতে সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্যসচিব করা হয়েছে। 

শ্রমিক দলের কমিটি মেয়াদোত্তীর্ন। এ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সব কর্মকর্তা পদত্যাগ করেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং যথাশিগগিরই কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

কমিটির অন্য সদস্যরা হলেন— আগের কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম এম নাজিম উদ্দিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান। 

কমিটির অন্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ডিলারদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান আমান উল্লাহ আমানের

সারের কৃত্রিম সংকট ডিলারদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান আমান উল্লাহ আমানের

সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ

সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে: আমান উল্লাহ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে: আমান উল্লাহ

আরও পড়ুন

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা

জাতীয় ঐক্য প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম