Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী

জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে রুহুল কবির রিজভী।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ছাত্র-জনতার হত্যাকারীদের ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না। এ মাটি বীরভোগ্যা বসুন্ধরা, বীর ও শহীদদের মাটি। এখানে পলাতক ও ষড়যন্ত্রকারীদের কোনো জায়গা হবে না। যারা আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, এ দেশে তাদের ঠাঁই হবে না।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়। 

এ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব বাচ্চু হাবলুর সভাপতিত্বে সমাবেশে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মঞ্জুর মোর্শেদসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানে বসেও তিনি চুপ করে নেই। মানুষ বাঁচুক বা মরুক, যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার নীতি তিনি এখনো প্রয়োগ করছেন। দেশের টাকা, ব্যাংক, মেট্রোরেল ও পদ্মা সেতুর অর্থ পাচার করে আত্মীয়স্বজনকে দুবাই, কানাডা ও ম্যানিলায় প্রতিষ্ঠিত করেছেন। এখন দেশে ঘাপটি মেরে থাকা অনুসারীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে আবারও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন।

তিনি বলেন, গার্মেন্টস, যানবাহন, পুলিশ বক্স, গ্রামীণ ব্যাংকের শাখা এবং মন্ত্রী-নেতাদের বাড়িতে আগুন ও বোমাবাজি করে দেশকে আবারও গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এরই অংশ হিসেবে নড়াইলে জাসাস ও কৃষক দলের নেতা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু আহমেদকে হত্যা করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। লন্ডনে এনসিপি নেতা নাহিদের ওপর হামলা চালানো হয়েছে।

বিদেশি গণমাধ্যমের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনার আমলে ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির ও জনিসহ বহু নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ ও আবু সাঈদকে পাখির মতো গুলি করে হত্যা করার পর তা নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্র ও মানবাধিকারের নীতিতে বিশ্বাসী। পলাতকদের এত তাণ্ডব ও অগ্নিসন্ত্রাসের পরও তিনি প্যারিস বা ভারতের গণতান্ত্রিক আন্দোলনের মতো ধৈর্যের পরিচয় দিচ্ছেন। পুলিশকে দিয়ে গুলি না চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছেন।

ভারতের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে রুহুল কবির রিজভী বলেন, দিল্লির কূটনীতিকরা দাবি করেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন না। তাহলে ভারতে পালিয়ে যাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের চার নেতা কীভাবে পেট্রাপোল সীমান্তে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন? সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ ঘটনায় হতবাক হয়েছেন। এর পেছনে কী ষড়যন্ত্র চলছে, তা বাংলাদেশের মানুষ জানতে চায়।

সবশেষে তিনি বলেন, এ দেশের গণতন্ত্রমনা মানুষ কখনোই হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের সমর্থন করবে না। প্রকৌশলীসহ দেশের মেধাবী ও সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। তবে বাংলার মাটি শহীদদের বীর হিসেবে বরণ করে নেয়। এখানে রক্তপিপাসু ও পলাতকদের কোনো স্থান হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

আরও পড়ুন

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন

বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী

বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী

সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি

উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম