Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী

রুহুল কবির রিজভী

Advertisement

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার রূদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।


তিনি হুশিয়ার করে আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়ার আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইশরাক হোসেন এমপি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘টানেল খুঁড়ে নাকি বিমানে’, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জুলকারনাইন সায়ের

‘টানেল খুঁড়ে নাকি বিমানে’, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জুলকারনাইন সায়ের

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

আরও পড়ুন

পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী

পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী

‘টানেল খুঁড়ে নাকি বিমানে’, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জুলকারনাইন সায়ের

‘টানেল খুঁড়ে নাকি বিমানে’, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জুলকারনাইন সায়ের

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম