এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে দুদকে তলব
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৩ পিএম
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এমপি হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুদক। আগামী ১৮ ফেব্রয়ারি তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা চিঠিতে তাকে তলব করা হয়।
ক্যাসিনো কাণ্ডে দুদক যে ১৫১ জনের তালিকা তৈরি করেছে তাতে এমপি মোয়াজ্জেম হোসেনের নামও রয়েছে।
এদিকে, যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে তলব করেছে দুদক। পরিচালক কাজী শফিকুল আলমের সই করা চিঠিতে তাকে ডাকা হয়। আগামী ১৭ ফেব্রয়ারি তাকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
