Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০২:১৪ পিএম

সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

শহীদুল হক জামাল। ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন বুধবার দুপুরে যুগান্তরকে জানান, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেয়া হয় বিএনপির সাবেক এ এমপিকে। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকালে লাশ ঢাকায় আসার কথা। লাশ ঢাকায় আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

বিএনপির প্রতিষ্ঠালগ্ন শহীদুল হক জামাল দলটির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়। 

শহীদুল হক জামাল ওয়ান ইলেভেনের পটপরিবর্তনের পর বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হন। তাকে বহিষ্কারও করা হয়। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পরে তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে ওই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি।

Advertisement

শহীদুল হক জামাল

Advertisement

আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম