Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পানি ও স্যালাইন নিয়ে শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবক দল 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম

পানি ও স্যালাইন নিয়ে শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবক দল 

Advertisement

তীব্র গরমে কষ্টে থাকা রাজধানীর গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির বোতল বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। 

শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র তা প্রবাহে অতিষ্ঠ নগরীর মানুষের মধ্যে মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহীউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ওয়াহিদ আলম চৌধুরী সজীব, সানোয়ার হোসেনসহ মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 
 

Advertisement

পানি স্যালাইন শ্রমিক পাশে স্বেচ্ছাসেবক দল 

Advertisement

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম