Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জনগণের উন্নয়ন, মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০২:৩৫ পিএম

জনগণের উন্নয়ন, মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর বর্তমান চিত্র, বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে— এ উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য এখন তাদের মাথা খারাপ অবস্থা। 

শুক্রবার সকালে আনিসুল হকের সংসদীয় এলাকা আখাউড়া উপজেলায় বনগজ - কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকার আমলে তারা যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ, শাসন এবং অত্যাচার করতো।

এর আগে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৯৮১ সালের আজকের (১৭মে) এই দিনে স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা। ওইদিন লাখো মানুষ তাকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।

তিনি বলেন, সে দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখার দিন, নতুন ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখার দিন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশের ফিরে এসে মানুষের সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন। এজন্য ১৭মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা থাকবে।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ঋন খেলাপির তালিকা বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল, এ সরকারের আমলে নয়।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনির হেসেন বাবুলসহ আখাউড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

জনগণ মির্জা ফখরুল বিএনপি আইনমন্ত্রী 

Advertisement

আরও পড়ুন

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম