Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কোটা আন্দোলন

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির বিশেষ নির্দেশনা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:০৫ এএম

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির বিশেষ নির্দেশনা 

ছবি সংগৃহীত

Advertisement

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হতাহতসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার দলের সামর্থ্যবান নেতাকর্মী ও সমর্থকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে। সীমিত ইন্টারনেট ব্যবস্থার মাঝে গ্রেফতার এড়িয়ে এই নির্দেশনা সারা দেশে নানা মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। 

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাধারণ শিক্ষার্থী বা দলীয় নেতাকর্মী যে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পরিবারের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।    

দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি সাধ্যমতো চেষ্টা করছে। এরই মাঝে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা ডা. ফরহাদ হালিম ডোনার ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়িয়ে-ই যতটুকু সম্ভব কাজটা করতে হচ্ছে। 

 
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর তাইফুল ইসলাম টিপু বলেন, হতাহত, গ্রেফতার ও নিখোঁজ নেতাকর্মীদের বিষয়ে তালিকা পাঠানোর জন্য সাংগঠনিক ইউনিট কমিটিকে বলা হয়েছে। এর মধ্যে অনেক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়েছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা দবিরউদ্দিন তুষার, রিয়াদ ইকবাল, এইচএম আবু জাফর, তবিবুর রহমান সাগর, আবু হান্নান তালুকদার, ইমাম আল নাসের মিশুক, ফজলুর রহমান বিজয়, ইরফান আহমেদ ফাহিম, ফেরদৌস মাহমুদ রুবেল ও নাজমুর হাসান পাপন ও আদাবর থানা বিএনপি নেতা মনোয়ার হোসেন জীবনসহ আরও কয়েকজনকে কয়েক দিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। 


 

Advertisement

কোটা আন্দোলন বিএনপি সৈয়দ এমরান সালেহ প্রিন্স রকিবুল ইসলাম বকুল

Advertisement

আরও পড়ুন

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম