Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

Advertisement

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন।

রোববার দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগষ্ট মহাসচিবের সহধর্মিণী  সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে যাবেন তিনি।

এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী। 

৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

Advertisement

চিকিৎসা সিঙ্গাপুর মির্জা ফখরুল

Advertisement

আরও পড়ুন

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম