Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

১০ ডিসেম্বর সমাবেশ করতে ইসির অনুমতি চেয়েছে আ.লীগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

১০ ডিসেম্বর সমাবেশ করতে ইসির অনুমতি চেয়েছে আ.লীগ

Advertisement

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে দলটি।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এদিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা।
 
ইসিকে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ বলেছে, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

Advertisement

সমাবেশ আওয়ামী লীগ ইসি অনুমতি চিঠি

Advertisement

আরও পড়ুন

পোশাক খাত নিয়ে সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদন অস্থিরতার নেপথ্যে আ.লীগ

অস্থিরতার নেপথ্যে আ.লীগ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম