Logo
Logo
×

Advertisement

বিএনপি

তিস্তার পানি বণ্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে: নজরুল ইসলাম খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:৫৩ এএম

তিস্তার পানি বণ্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে: নজরুল ইসলাম খান

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার ভারতকে ট্রানজিট নয়, করিডোর দিয়েছে। আর তিস্তা প্রকল্পের কাজে ভারতের সঙ্গে রাজি হলে পানি বণ্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা প্রতিবেশী বদলাতে পারব না। প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও স্বার্থের ভিত্তিতে। যখনই আমাদের সরকার রাজি হবে, তিস্তা প্রকল্পে আমরা ভারতের সহযোগিতা নিব, তাহলে বুঝতে হবে সরকার তিস্তার পানিবণ্টনের যে প্রসঙ্গ, সেখান থেকে সরে এসেছে।

চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সংলাপে আরও বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউনুছ আহমেদ মাদানী, গণফোরাম (একাংশের) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

Advertisement

তিস্তা পানি বণ্টন

Advertisement

আরও পড়ুন

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম