Logo
Logo
×

Advertisement

পুরস্কার

বিজয় দিবসে গুণিজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

বিজয় দিবসে গুণিজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘গুণিজন সম্মাননা’ পেয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে— সম্মাননা স্মারক-২০২৫ শীর্ষক এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি।

‘শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ধানমন্ডি ৪নং খেলার মাঠে দুই দিনব্যাপী ১৫ ও ১৬ ডিসেম্বর ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জোবাইদা রহমানের গর্বিত মাতা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষায় শিক্ষিত করেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু দেশের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। 

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে সুরভি’র সার্থকতার যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের ফলে ‘সুরভি’ অগণিত শিশু-কিশোরদের জীবন উজ্জ্বল করেছে। ঝরাপাতার মতো তাদের পরিণতি না, বরং তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত। এই সাফল্যে আমরা ‘সুরভি’ পরিবার আনন্দিত, আমরা আশান্বিত।

‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু কর্তৃক রচিত ‘ঝরাপাতা’ কবিতা সমগ্রের প্রথম কবিতা। সমাজের অগনিত অবহেলিত শিশু কিশোর যেন- ঝরাপাতার মতন। তাদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তার জীবনের লক্ষ্য।

এদিকে, ধানমন্ডিতে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠানে ‘সুরভি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন— মো. শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার ও রুবি আক্তার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আরও পড়ুন

বেরাইদ গণপাঠাগারে আলোচনা আজকের শিক্ষার্থী আগামী দিনের পরিণত পাঠক

আজকের শিক্ষার্থী আগামী দিনের পরিণত পাঠক

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

বুকার ২০২৬ দীর্ঘ তালিকা

বুকার ২০২৬ দীর্ঘ তালিকা

কবি আল মাহমুদ স্মরণোৎসব সোনালী কাবিন পদকে ভূষিত যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে ভূষিত যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম