Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই পিছিয়ে ছেলেরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই পিছিয়ে ছেলেরা

Advertisement

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগেই ছেলেরা পিছিয়ে পড়েছে মেয়েদের তুলনায়। এবারের ফলাফলে দেখা যায়, ছেলেদের গড় পাশের হার ৫২ দশমিক ১৭ শতাংশ, আর মেয়েদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮৯ হাজার ৮৭ জন ছাত্র ও ৫ লাখ ৫৮ হাজার ১৫৫ জন ছাত্রী।

ছেলেদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১০০ জন, মানবিক বিভাগে ২ লাখ ৬২ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৮ হাজার ৪০৫ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৫ হাজার ১৭৬ জন, যা অংশগ্রহণকারীর ৫২ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে, মেয়েদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ৭ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ১ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৯ হাজার ৯৬৪ জন। এদের মধ্যে মোট পাশ করেছে ৩ লাখ ৪২ হাজার ৯৯০ জন, যা ৬১ দশমিক ৪৫ শতাংশ।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, তিন বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে পাশের হারে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫

আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কিনা, জানাল শিক্ষা বোর্ড

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কিনা, জানাল শিক্ষা বোর্ড

আরও পড়ুন

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

বরিশাল বোর্ড খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম