Logo
Logo
×
   

Advertisement

শেয়ার বাজার

বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

Advertisement

২০২৫ সালজুড়ে দেশের শেয়ারবাজারে দীর্ঘ সময় দরপতন থাকলেও নতুন বছর ২০২৬ সালের সূচনা দিনে ইতিবাচক চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম—উভয় শেয়ারবাজারেই বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে দুই বাজারেই সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে।

ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে, যা সূচকের ইতিবাচক প্রবণতা তৈরি করে। সারাদিন এই ধারা বজায় থাকায় লেনদেন শেষে দেখা যায়, মূল্যবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

দিনশেষে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৬টির দাম কমেছে এবং ৬২টির দাম অপরিবর্তিত ছিল।

১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানকারী ভালো মানের কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে ৩৮টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারের দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল।

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৬২টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ২০টির দাম কমেছে এবং ১৫টির দাম স্থির ছিল। এছাড়া তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে শীর্ষ ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম