Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

হাসান আজিজুল হক

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ দোয়া বখশ্ এবং মাতা জোহরা খাতুন। হাসান আজিজুল হক ১৯৫৪ সালে স্কুল ফাইনাল পরীক্ষায় এবং ১৯৫৬ সালে খুলনা শহরের অদূরে দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি অধ্যয়নের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যয়ন করেছেন। কিন্তু গবেষণা শেষ না করেই দেশে ফিরে আসেন।

ষাটের দশকে আবির্ভূত এ কথাসাহিত্যিক তার ব্যতিক্রমী গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য খ্যাতি লাভ করেন। তার রচিত প্রথম উপন্যাস ‘আগুনপাখি’। প্রবেশিকা পাশের পরপরই তিনি লেখেন ‘মাটি ও মানুষ’ শীর্ষক উপন্যাস। ১৯৫৬ সালে নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত ‘মুকুল’ পত্রিকায় তার ‘মাটি ও পাহাড়’ শীর্ষক একটি গল্প প্রকাশিত হয়। এরপর মর্যাদাসম্পন্ন বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় ১৯৬০ সালে ‘শকুন’ শীর্ষক গল্প প্রকাশের মধ্য দিয়ে হাসান আজিজুল হক সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেন। একই বছর ‘পূর্বমেঘ’ পত্রিকায় ‘একজন চরিত্রহীনের স্বপক্ষে’ নামে গল্প প্রকাশিত হওয়ার পর তিনি একজন ব্যতিক্রমী কথাশিল্পী হিসাবে গণ্য হন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।

হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি ১৯৯৯ সালে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়া আরও অনেক পুরস্কার, পদক ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০১২ সালে তিনি আসাম বিশ্ববিদ্যালয় থেকে এবং ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পান। ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৈয়দ বদরুদ্দোজা

সৈয়দ বদরুদ্দোজা

হরপ্রসাদ শাস্ত্রী

হরপ্রসাদ শাস্ত্রী

সুভাষ দত্ত

সুভাষ দত্ত

হাসান আজিজুল হক

হাসান আজিজুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম