Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ফ্যাক্টচেক

তারেক রহমানকে নিয়ে প্রচারিত রুমিন ফারহানার মন্তব্যটি মিথ্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

তারেক রহমানকে নিয়ে প্রচারিত রুমিন ফারহানার মন্তব্যটি মিথ্যা

রুমিন ফারহানা। ফাইল ছবি।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি তারেক রহমান সম্পর্কে মন্তব্য করেছেন-‘১৭ বছর লন্ডনে গুপ্ত সময় পার করে ভারতে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য, লুটেপুটে খাওয়া শেষে আবার লন্ডনে গুপ্ত সময় পার করবেন।’ 

ফটোকার্ডটিতে সংবাদমাধ্যম ‘দূরবীন নিউজ’ -এর লোগোও ব্যবহার করা হয়।

তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এমন কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি। একই সঙ্গে ‘দূরবীন নিউজ’ নামের প্ল্যাটফর্ম থেকেও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। যাচাই করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একটি পুরোনো ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া এই প্রচারণা চালানো হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও ওই তারিখে ‘দূরবীন নিউজ’ এর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। বরং একই দিনে অন্য এক গণমাধ্যমে প্রকাশিত ‘লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা’ শিরোনামের একটি আসল ফটোকার্ডের সঙ্গে ভাইরাল ছবিটির নকশা ও উপাদানের মিল পাওয়া যায়।

ফন্ট, শিরোনাম ও ডিজাইনের পার্থক্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, মূল ফটোকার্ডটি সম্পাদনা করেই ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে।  ফলে তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

হাসিনার দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

হাসিনার দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

আরও পড়ুন

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম