Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদ মুহিউদ্দীনের টকশো

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

ছবি: সংগৃহীত।

Advertisement

সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই টকশোর একটি ভিডিও ফুটেজ প্রচারিত হতে দেখা রিউমর স্ক্যানার। তবে প্রচারিত এই ভিডিওটিতে তাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন এমন দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই টকশোতে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে আপত্তি ও সমালোচনা করলেও আলোচিত মন্তব্যটি তাকে করতে শোনা যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ঠিকানায় খালেদ মুহিউদ্দিন নামের টকশোটির ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক টকশোর ওই পর্বটি প্রকাশিত হয়। টকশোটির সেদিনের পর্বটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানান। তবে পুরো টকশোতে কোথাও তাকে “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনুস আমাকে ব্যবহার করেছে’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।

এছাড়াও, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।

সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে, কাকে ইঙ্গিত মাহফুজের

বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে, কাকে ইঙ্গিত মাহফুজের

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

আরও পড়ুন

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

রাশেদ খান বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম