Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

‘পশ্চিমবঙ্গ দখলের’ বিষয়ে হাসনাতের নামে ছড়িয়ে পরা ফটোকার্ডটি ভুয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

‘পশ্চিমবঙ্গ দখলের’ বিষয়ে হাসনাতের নামে ছড়িয়ে পরা ফটোকার্ডটি ভুয়া

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন- ‘পশ্চিমবঙ্গে কে জিতলো তাতে কিছু আসে যায় না। আমরা চাইলে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল করতে পারি।’

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এমন কোনো মন্তব্য তিনি করেননি, যা সম্পুর্ণ ভুয়া। বিষয়টি যাচাই করে জানা যায়, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। এছাড়া হাসনাত আবদুল্লাহ–এর ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো নির্ভরযোগ্য মাধ্যমে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয় ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজ থেকে, গত ৫0 মে। পেজটির পরিচিতি অংশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি একটি ‘Satire & Parody platform’ এবং তাদের সব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

পেজটি পর্যালোচনা করলে একই ধরনের আরও বহু ব্যঙ্গাত্মক ও রসাত্মক পোস্ট দেখা যায়। ফলে এটি নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ফটোকার্ডটিও কৌতুক ও ব্যঙ্গের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

অতএব, ‘পশ্চিমবঙ্গে কে জিতলো তাতে কিছু আসে যায় না। আমরা চাইলে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল করতে পারি’— শিরোনামে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

আরও পড়ুন

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম